মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

‘সপ্তাহ শেষে উপদেষ্টার পদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের একাদশ ও শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এই অধিবেশন হয়।

নতুন দল গঠন এবং সেই দলে যোগ দেওয়া এবং উপদেষ্টার পদ ছাড়ার বিষয়ে প্রশ্ন করলে নাহিদ ইসলাম বলেন, আমি এ বিষয়ে আমার অবস্থান ব্যক্ত করেছি বিভিন্ন মিডিয়ায়। তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে এভাবে আসা উচিত না বলে আমি মনে করি। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত প্রকাশের আগেই, কেবল অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না।

তিনি  আরও বলেন, বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী-নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগে থেকে বলে আসছে, ফেব্রুয়ারির মধ্যে। আমি আমার অবস্থান থেকে বলেছি যে, সে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সম্ভাবনা হয়তো আমার থাকতে পারে। তো দলে যুক্ত হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করবো। এইবিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাতে পারি।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে নাহিদ ইসলাম আহ্বায়ক হচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্য সচিব হিসেবে কে আসছেন এ নিয়ে নেতাদের মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ