রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘ফ্যসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। গতকাল শনিবার রাতে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারত কর্তৃক অব্যাহতভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেয়ার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন, ‘অধিপত্যবাদের ঔরসেই ফ্যাসিবাদের জন্ম হয়। ভারত পতিত হাসিনাকে শুধু আশ্রয়ই দেয়নি বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে।’ তিনি ভারতের প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত রকম চক্রান্ত পরিহার করার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে গাজীপুরসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর ফ্যাসিবাদের দোসরদের সঙ্ঘবদ্ধ অতর্কিত হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান মাওলানা মামুনুল হক। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান তিনিঅন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ।

ফ্যাসিবাদ বিরোধী সকল দলমতের নাগরিকদের প্রতি সহিংসতা ও বিশৃঙ্খলা বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা। সকল সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ ভাবে রুখে দাঁড়ানো উচিত।’

মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘রক্তখেকো হাসিনা সরকারের হন্তারক বুলেটের সামনে বুক চেতিয়ে দেয়া আত্মদানকারী আবু সাঈদ, মুগ্ধদের রক্তস্নাত বিপ্লব পাড়ি দিয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটিয়েছে। আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশ হয়েছে দেশবিরোধী অপশক্তি। তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই তীব্র আশঙ্কা হচ্ছে যে, চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে।’

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ  সভা পরিচালনা করেন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী , মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ