রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে আজ (সোমবার) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১২টা ২০ মিনিটে এই দুই রাজনৈতিক শীর্ষ নেতার বৈঠক শুরু হয়েছে।

বেলা ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে চরমোনাই পীরের সঙ্গে এ বৈঠকে বসেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১২টা ১৭ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে প্রবেশ করেন।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর  এর সাথে আরও উপস্থিত আছেন, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এছাড়াও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বৈঠকে উপস্থিত রয়েছেন।

চরমোনাই পিরের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাতের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।

ধারণা করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই দুই রাজনৈতিক নেতার মধ্যে আলোচনা হবে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোন বার্তা দিতে যাচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় গিয়ে মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনও করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ