রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

অর্থবছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় ১৫০ শতাংশ বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

রোববার ( ১২ জানুয়ারি ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকার শুল্ককর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনে খরচ আরও বেড়ে যাবে। সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে,কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও তীব্র হবে। সরকারের এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরো কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, পরোক্ষ কর ধনী-গরিব সবার জন্য সমান। পরোক্ষ কর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না, সমস্যা গরিবের । এতে নাগরিকদের মধ্যে অসমতা বাড়বে। বর্তমান সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে।

এ পরিস্থিতিতে জনগণের ওপর যাতে অর্থনৈতিকভাবে কোনোরকম চাপ সৃষ্টি নাহয় সে বিষয় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ