রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

‘সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তবে সেটা পারবে না। কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ধৈর্য্য ধরতে হবে। কিছু মানুষ আছে ভুল বুঝানোর চেষ্টা করে যে বিএনপি সংস্কার চায় না। আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি।’

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের অর্থনীতি ও রাজনৈতিক ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আর নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই।

বিএনপির মহাসচিব বলেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো সবমিলিয়ে। আওয়ামী সরকারের ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়।

তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থানও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না এটা ভুল। আমরা সংস্কারও চাই- দ্রুত নির্বাচনও চাই। কারণ নির্বাচন হলে সকল সংকট কেটে যাবে। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। সেই উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি।’

এ বি পার্টির প্রথম কাউন্সিলে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ