রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

আ.লীগ রাজনৈতিক দল হতে পারে না, তারা সন্ত্রাসী: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে লক্ষ্য করে বলেছেন, সাড়ে ১৫ বছরে যারা জুলুম করেছে, তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী ক্ষমতায় থাকলেও হত্যাকারী, না থাকলেও হত্যাকারী। বলেন, সব হত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী দল। কতো মায়ের বুক খালি করেছে। সবকিছুর বিচার হতে হবে।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ছাত্রসমাজ কখনও দুঃশাসন আর দুর্নীতিকে পরোয়া করে না। এ জন্যই দফায় দফায় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে।

দেশের সার্বভৌমত্ব পাশের দেশের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের মাথা ভারতের কাছে বর্গা দিয়ে রেখেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আরেকটি যুদ্ধ শুরু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক না হলে জাতি আবার পথ হারাবে।

এ সময় শিবির নেতাদের উদ্দেশে তিনি বলেন, সত্যের পথে থাকতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। শিক্ষার পরিবেশ ফেরাতে কাজ শুরু করতে হবে। যারা দেশকে ভালোবাসে, তাদের সঙ্গে রেখে কাজ করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ