রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে অনেক আহতরা এখনো সুচিকিৎসা পায়নি। অনেক শহীদ পরিবার কষ্টে দিনাতিপাত করছে। যা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক। অনতিবিলম্বে জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাথে যুক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ আল কারীম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫ সেশনের নবগঠিত কমিটির অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পীর সাহেব চরমোনাই।

কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ডাক্তার গোলাম মাওলা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল, অর্থ ও কল্যাণ সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আহমাদ শাফি, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আশিক আনোয়ার, কওমি মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, আলিয়া মাদরাসা সম্পাদক রশিদ আহমাদ রায়হান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ তুহিন মালিক ও ইবরাহীম নাসারুল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ