রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

আওয়ামী লীগের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে: হাফিজ উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা তাদের কোন শাস্তি দেই নি, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে। সুতরাং আমাদের দায়িত্ব হল এই লুটেরা-মাফিয়া দল যাতে আর বাংলাদেশে ফেরত না আসতে পারে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

নেতা কর্মীদের উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যারা বিএনপি করি তাদের মূল দায়িত্ব হলো দলের বদনাম হয় এরকম কোন কাজ করবেন না। এটা যদি করেন তাহলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতই হবে। এটা সবাই মনে রাখবেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি চাই বাংলাদেশের খেলাধুলার প্রসার হোক। আমাদের জীবন তো শেষ, আমরা দেশটা একবার স্বাধীন করে দিয়েছি; আল্লাহর রহমতে দ্বিতীয়বার দেশটা আবার স্বাধীন হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই এদেশের প্রতিটা মানুষ নির্ভয়ে রাজপথে চলুক। যাকে ইচ্ছে তাকে ভোট দিক, বিএনপিকে দিতে হবে এরকম কোন কথা নেই।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ রয়েছেন। কেন নারাজ, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ এখন নির্বাচন আয়োজন করলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। এটা কি আমাদের দোষ? পাবলিক যদি আমাদের ভোট দেয় তাহলে আপনাদের কিসের ক্ষতি? কেন লম্বা করতেছেন? কেন এক বছর, দুই বছর, তিন বছর করতেছেন? এগুলো করবেন না। জনগণের উপর আস্থা রাখেন। এ দেশের জন্য জনগণ সব সময় সঠিক বিচার করবে; বিএনপির দোষ থাকলে তারাই বিএনপিকে বাদ দিবে, আপনারা বাদ দিতে যাবেন না।

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মাহাদী আমিন। এছাড়া উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, রিয়াজ, তৌহিদুজ্জামান তুহিন, আব্বাস উদ্দিন, মোহাম্মদ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ