সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ তীব্র হওয়ার মধ্যে দেশটির আত্মরক্ষায় সামরিক সহায়তা পাঠাতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিস্তিকে অনুমোদন দিয়েছে মিশরের পার্লামেন্ট। এতে করে এবার সরাসরি সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাতে পারবে মিশর।
সোমবার (২৬ অক্টোবর) স্পিকার হিসাম বাদাবীর সভাপতিত্বে প্রতিনিধি পরিষদে এক ভোটের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।
সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রিয়াদ সহায়তা চাইলে সৌদি আরবকে আত্মরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আল-সিস্তিকে ক্ষমতা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরামকোর স্থ