রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

‘একটি দল ১৬ বছরের ইতিহাস ভুলে সেই ফাসিস্টগোষ্ঠীকে নির্বাচনে আনতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচন মেনে নেবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন সূর্যোদয় হয়েছে তা কোনো অবস্থাতেই ম্লান করা যাবে না।

আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম এসব কথা বলেন।

একটি দলের কাছে কেনো অবস্থাতেই নতিস্বীকার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে ওঠেছে। বিগত ১৬ বছেরের ইতিহাস বেমালুম ভুলে সেই ফাসিস্টগোষ্ঠীকে নির্বাচনে আনতে চায়। তাদের মতলব কি, তারা কি চায় এটাও স্পষ্ট নয়। আগে সংস্কার পরে নির্বাচন এর বাইরে জনগণ কিছু জানতে চায় না।

আওয়ামী ফ্যাসিবাদের জন্য যাদের মায়া হয় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, চব্বিশের গণহত্যাসহ বিগত ১৬ বছরের সকল গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তারাও ফ্যাসিস্টদের দোসর হিসেবে চিহ্নিত হবে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, জনগণের অভূতপূর্ব সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায়। জনগণের মেসেজ বুঝতে চেষ্টা করুন। জনগণ আর রক্ত দিতে চায় না। সংস্কারবিহীন নির্বাচন করে বাংলাদেশ নতুন কেনো ফ্যাসিবাদের জন্ম দেখতে চায় না।

নগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, এইচ এম রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, মুফতি আবদুল আহাদ, মাওলানা গোলামুর রহমান আজম প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ