রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান   

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী নিজাম উদ্দিন আল আদনান বলেছেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে যেসব উগ্রপন্থী হামলা করেছে, আমাদের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছে, নিশ্চয়ই তা জঘন্যতম নিন্দনীয় কাজ। আমি এর তীব্র নিন্দা জানাই।

তিনি উল্লেখ করেন, সে সঙ্গে আমি মনে করি এ ন্যাক্বারজনক কাজ আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের এক ঘৃণ্য অপকর্ম। ভারতকে এর দায়ভার নিতে হবে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মুফতী নিজাম উদ্দিন আল আদনান বলেন, আজ বাংলাদেশের এহেন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ডাকে সেকল রাজনৈতিক দলের একতাবদ্ধ প্রয়াস হয়েছে, আমি এ জন্য আন্তরিক সাধুবাদ জানাই। বাংলদেশের পক্ষে সবার এমন অবস্থানকে আরও মজবুত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমের প্রশ্নে আমরা এক ও একতাবদ্ধ থাকব, তাতে কোনো সন্দেহ নাই। সকল দল-মতের উর্ধ্বে দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে আমরা সহ্য করব না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ