মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, দেড় হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছেন বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য। যেনতেন নাম মাত্র সংস্কার করে নির্বাচন দিলে ঋণ শোধ হবে না বরং সংষ্কার কমিটির কাজে গতি ফিরিয়ে এনে টেকসই সংস্কার করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে হবে। নির্বাচনী সংস্কার কমিটির কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। বরং সংবিধান, দুদক, গণমাধ্যম, নিবৃাচন, বিচার বিভাগ কাম্যমানের সংস্কার করেই কমিশন গঠন করা প্রয়োজন ছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রধান উপদেষ্টাসহ সরকারের সদস্য উদ্দেশ্যে বলেন, ছাত্র-জনতা আপনাদের ক্ষমতায় বসিয়েছে জনদুর্ভোগ লাঘব করার জন্য। কিন্তু ১০০ দিনের অধিক হলে, দ্রব্যমূল কী কারণে নিয়ন্ত্রণ হচ্ছে না। এখনো ফ্যাসিবাদের দোসর সর্বত্র বিরাজমান