মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনতার চেয়ারম্যান নামে পরিচিত সৈয়দ তালহা আলমকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বিশ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিল এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার জমিয়তের গণজাগরণে তালহা আলমকে ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তালহা আলমকে জমিয়তের প্রার্থী মনোনীত করেন। 

জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হুসাইন খাঁন বলেন, অতীতে সুনামগঞ্জ-৩ এই আসনটি বিএনপি জোট জমিয়তকে দিয়েছে এবং আগামীতে জোট হলে জমিয়ত জোটের কাছে আসনটি চাইবেন।