মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

জিয়া পরিবার সব সময় মানুষের পাশে ছিল: দুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে সব সময় জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছেন । বৃহস্পতিবার দুপুরে নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

 রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের সংকটে, দুর্যোগময় পরিস্থিতিতে, বাংলাদেশের গণতন্ত্রের ও দেশের মানুষের অধিকার আদায়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

সমাবেশে বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার আবার ফিরে এসেছে। আমি তাই বলছি- বাংলাদেশের এই স্বাধীনতা, এই বাংলাদেশের সার্বভৌমত্ব (এর বিষয়ে) সব সময় জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তলণ শেষে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করেন দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ