মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

৪৩তম বিসিএস নিয়োগ বাতিল দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সালাউদ্দিন আহম্মেদ

৪৩তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ৪৩তম বিসিএসে ঢালাও নিয়োগের মাধ্যমে নিষিদ্ধের দাবি ওঠা ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। ৪৩তম বিসিএসে যথাযথ প্রক্রিয়া না মেনে এদের নিয়োগ দেওয়া হয়েছে। যার বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মীরা।

এছাড়াও ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের যে কার্যক্রম গুলো সম্পন্ন হয়েছে সেগুলো স্থগিত করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার আন্দোলনের দু'মাস না যেতেই কোনোরকম যাচাই বাছাই ছাড়া আওয়ামী লীগের অনুগত ও ছাত্রলীগের ক্যাডারদের পুনবার্সন করার জন্য ৪৩তম বিসিএসের দু'হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন ছাত্র জনতার রক্তের সঙ্গে বেঈমানী ও বিশ্বাস ঘাতকতার সামিল।

তিনি বলেন, ইতিমধ্যে ৪৪তম বিসিএসের তিন হাজার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার মূল্যায়ন শেষ পর্যায়ে। আর ৪৬তম বিসিএসের প্রিলিমারি পরীক্ষা শেষ হয়েছে। আমরা চাই ছাত্রলীগের ক্যাডারদের নিবৃত্ত করতে এই তিনটি নিয়োগ পরীক্ষা পুরোপুরি বাতিল করে, নতুনভাবে পরীক্ষা নিতে হবে।

পুলিশ নিয়োগ নিয়ে সালাউদ্দিন বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের আগে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ৮০৩ জনকে নিয়োগ করে। আমরা জানতে পেরেছি এরমধ্যে ২০০ জনের বাড়ি গোপালগঞ্জে। এবং ৪০৩ জন ছাত্র আন্দোলনে হত্যাকারী সংগঠন ছাত্রলীগের সদস্য। সেইসঙ্গে আ.লীগ সরকার সর্বশেষ ৬৭জন এএসপিকে নিয়োগ প্রদান করে। যারা সবাই ছাত্রলীগের নেতা। এই পুলিশ কর্মকর্তাদের নিয়োগ বাতিল না করলে আইনশৃঙ্খলা বাহিনী কলঙ্কমুক্ত হবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ