মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সবসময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমদকে আটক করেছে বিজিবি।

শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী গোয়াবাড়ি নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে দুইজন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে তাদেরকে আটক করে।

আটককৃতদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমদ (৫৫) এবং অপরজন তার সহযোগী ও ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। উভয়েই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিন এর ছেলে।

আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ০২টি বাংলাদেশী পাসপোর্ট, ১৪,২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ০৩টি মোবাইল সেট ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ