মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা

হেলিকপ্টার থেকে গুলির আদেশদাতারাও সমান অপরাধী : হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেলিকপ্টার থেকে গুলির আদেশদাতারাও সমান অপরাধী : হাইকোর্ট

শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন তারা শুধু একাই অপরাধী নন, যারা হেলিকপ্টার থেকে গুলির অর্ডার দিয়েছেন তারা সমানভাবে অপরাধী বলে জানিয়েছে হাইকোর্ট।

বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

তারা বলেন, ‘এর দায় কেউই এড়াতে পারেন না’।

শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিতে ১০ শিশু নিহত হওয়ার ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে হাইকোর্ট এ বক্তব্য দিয়েছে। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার ও পুলিশের গুলিতে নিহত অনেক শিশুর ক্ষতিপূরণ চেয়ে রিটের শুনানির প্রেক্ষিতে আজ আদালত এ আদেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ