মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি: চিফ হুইপ বেফাকের নতুন মারকাজের জন্য আবেদন আহ্বান ময়মনসিংহে ৩০ মসজিদে মাসব্যাপী সিরাত মাহফিলের উদ্যোগ যুক্তরাজ্যে প্রবাসীদের সামার ট্রিপে অতিথি মুফতি আবুল হাসান এমপি ‘শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসির অধীনে রাখতে হবে’ ‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই

দেশের শান্তিরক্ষার দায়িত্বে সচেতন থাকবে সরকার : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। সে গণতান্ত্রিক  দেশে থাকতে পারে ভিন্ন অনেক রকম মত  ,সেসব মতের লোকেরা কথা বলতে পারে। আমার মনে হয় না আমাদের সে অধিকার দেওয়ার ব্যাপারে কোনো দ্বিমত আছে। কিন্তু শেখ হাসিনার সরকারের কাছে জনগণ যে দায়িত্ব দিয়েছে, সেটা জনগণের জানমাল রক্ষার দায়িত্ব এবং দেশের শান্তিরক্ষার দায়িত্ব। সে বিষয়ে আমরা সচেতন থাকব।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আনিসুল হক।
নির্বাচন পেছানো প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেটা নির্বাচন কমিশন (ইসি) বলতে পারবে। আমি বলতে পারব না।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার উন্নয়নে যা যা করা প্রয়োজন তা করা হবে।

এ সময় কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বর্ধিত সভায় সভাপতি হিসেবে যোগ দেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ