মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| তানবিরুল হক আবিদ || 

মাঝরাতে যখন সন্তান জ্বরে কাঁপে কিংবা পরিবারের ভবিষ্যৎ নিয়ে একা বসে চিন্তা করেন, তখন প্রতিটি দায়িত্বশীল মানুষের একটাই চাওয়া থাকে—আমার অবর্তমানে পরিবার যেন কারও কাছে হাত পাততে বাধ্য না হয়।
এই দুর্বলতার সুযোগ নিয়েই গড়ে উঠেছে প্রচলিত ইন্স্যুরেন্স ব্যবস্থা। কিন্তু একজন মুসলিম হিসেবে যখন আপনি খোঁজ নেন, তখন দেখতে পান প্রচলিত ইন্স্যুরেন্সে রয়েছে সুদের (রিবা) অভিশাপ, ভাগ্যের খেলা (মাইসির) এবং ধোঁয়াশা (গারার)।

তাহলে সমাধান কী? আল্লাহ ও তাঁর রাসুল (সা.) কি আমাদের পরিবারকে অসহায় রেখে যেতে বলেছেন?
কখনোই নয়। ইসলাম আমাদের শিখিয়েছে ‘তাকাফুল’—যার অর্থ পারস্পরিক দায়িত্ব বহন করা। পিয়ার-রিভিউড একাডেমিক জার্নাল (Emerald Insight) এবং বিশ্বখ্যাত স্কলার মুফতি ত্বকী উসমানীর (Mufti Taqi Usmani) ফতোয়া অনুযায়ী, তাকাফুল কোনো ঝুঁকি কেনাবেচা নয়। এটি একটি ‘তাবাররু’ বা পারস্পরিক দান তহবিল।
সহজ কথায় বিষয়টি কেমন?