বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক

কওমি মাদরাসায় কেন বেড়েই চলেছে শিক্ষার্থীর সংখ্যা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| জহির উদ্দিন বাবর ||

গত কয়েক বছরে দেশের কওমি মাদরাসাগুলোতে ছাত্রসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে করোনা মহামারি পরবর্তী সময়ে কওমি মাদরাসায় ভর্তি হওয়ার হার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। যেহেতু কওমি মাদরাসাগুলো একক কোনো বোর্ড বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত না এজন্য সঠিক পরিসংখ্যান পাওয়া মুশকিল। তবে বেফাক-হাইয়্যাসহ বোর্ডগুলোর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি থেকে সেটা অনুমান করা যায়। পাশাপাশি যারা কওমি মাদরাসা শিক্ষা নিয়ে সবসময় অস্বস্তি বোধ করে তাদের উদ্বেগ-উৎকণ্ঠা থেকেও বিষয়টি পরিষ্কার।

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে কওমি মাদরাসা নিয়ে তাদের উদ্বেগ-উৎকণ্ঠারও শেষ ছিল না। শেখ হাসিনা সরকারের পতনের আগে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা কওমি মাদরাসায় ছাত্রছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি উপস্থাপন করে উদ্বেগও প্রকাশ করেছিলেন। এমনকি কওমি মাদরাসার কারণে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে বলেও জানিয়েছিলেন তারা। তখনকার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ন