বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

নিজেকে দাঈ বলা সহজ, হওয়া নয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

নবী রাসূলগণ দাওয়াত দিতেন। সেই নামে অনেকেই দাওয়াত দেবার দাবি করেন। গর্ব করে বলেন: "কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি অমুক স্থানে"!

কিন্তু আসলে আমারা নবীদের দাওয়াতী আখলাক কী গ্রহণ করতে পেরেছি?

গ্রামের অনেক মাদ্রাসা আছে। যেসব মাদ্রাসাগুলো বছরের বাৎসরিক মাহফিলে হওয়া কালেকশন এবং রমজানের বিশেষ কালেকশনে সারা বছর ব্যায় নির্বাহ করে থাকে।

স্বাভাবিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ চায় এমন বক্তাকে আনতে যার নামে লোকসমাগম বেশি হবে। তাকে সামনে রেখে যেন মাদ্রাসার একটু কালেকশন বেশি হয়।

মূলত এ কারণে প্রতিষ্ঠানের অনেক মোখলেস পরিচালকেরা অনিচ্ছা সত্বেও বদ মেজাজী ভাইরাল বক্তাদের দাওয়াত দিয়ে থাকে।

আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দামাত বারাকাতুহুমকে আমি দেখেছি। যখনই হযরতকে বলা হয় যে, হযরত! মাদ্রাসার মাহফিল। এখন একটু কালেকশন হবে। আপনাকে নির্দিষ্ট সময় দিতে পারলাম না, একটু পরে দেব।

হযরত এতে মোটেও বিরক্ত হন না। বলেন "ঠিক আছে যদি মাদ্রাসার কালেকশন হয় তাহলে আমি দেরি করতে রাজি আছি।"

দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি এরকম আন্তরিকতা এই মানুষটাকে আমাদের অন্তরের গভীরে জায়গা দিয়েছে।

 বক্তাদের প্রতি অনুরোধ: অন্তত গ্রামের মাদ্রাসাগুলোর মাহফিল এর ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখুন। আল্লাহ তায়ালার কাছে হয়তো এ উসিলায় ক্ষমা পাবার মাধ্যম পেয়ে যেতে পারেন।

লেখক: পরিচালক-তালীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ