সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


বারবার হজে গমন ও একটি ভিন্ন চিন্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মো. ইব্রাহীম খলিল

নিজ ঘরানার ভেতর মোটামুটি বিখ্যাত একজন তরুণ ওয়ায়েজ সম্পর্কে শুনলাম। এবার তিনি হজ করেছেন। প্রায় প্রতি বছরই করেন। ভক্ত-অনুরক্তরা তার হজের ব্যয় বহন করেন। হজের সফরে তিনি ক্লক টাওয়ারে ছিলেন। তার প্যাকেজটি ছিল পাঁচ তারকা মানের। মোট খরচ হয়েছে ৪৫ লাখ টাকা।

শুনে খুশি হয়েছি। যাক, আলেমদের পেছনে এতো এতো  টাকা খরচ করার লোক রয়েছেন। আলেমরা তাদের বয়ান ও ব্যক্তিত্ব দিয়ে এমন অবস্থান তৈরি করেছেন। 

শুনে দুঃখও পেয়েছি খুব। একই হজ তো ১০ লাখ টাকার মধ্যেও করা সম্ভব ছিল। তাতে ৩৫ লাখ টাকা সেইভ হতো। এই টাকায় কমপক্ষে ৩৫টি নিম্নবিত্ত পরিবারের এক বছরের খাবার হতো। ৩৫ জন তালিবে এলেমের এক বছরের পড়ার খরচ হতো। ৩৫ বা ৭০ জন চিকিৎসাগ্রহণে অপরাগ রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা যেতো। করা যেতো এমন অনেক কিছু। তাতে হজের মর্তবা কিছু কম হতো বলে মনে হয় না।

বাংলাদেশে প্রতি বছর হজ করা অনেকের ফ্যাশন ও প্যাশনে পরিণত হয়েছে। অথচ হজ জীবনে ফরজ একবারই। আর সবসময়ের ফরজ হলো গরীব নিকটাত্মীয় থেকে পর্যায়ক্রমে দূরের আত্মীয়দের হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা। যারা বারবার হজ করছি বা এমন আলেমদের মাধ্যমে হজ করাচ্ছ