রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

সরকারকে দিয়ে ৬টি কাজ করাতে হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||

উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট দেখে মনে হলো, তারা আশাহত। সমস্যার পাহাড় নিয়ে ক্লান্ত। এমনও হতে পারে যে, বাইরে হতাশার বার্তা দিয়ে তারা কোনো প্লান সাজিয়ে একধাপ এগোতে চাইছেন। সে যাই হোক। এ মুহূর্তে একটি কথা বলে রাখা দরকার। 
আপনারা পাঠচক্র করে সাধারণ শিক্ষার্থীদের তুলনায় বিচিত্র কিছু পড়াশোনা করেছেন। জীবনের পাঠ, অভিজ্ঞতা বা রাজনীতির ছত্রিশ কলা, এর বাইরে। তাই থিওরি যত সহজ মনে হয়েছে, বাস্তব এতো সহজ নয়। আর বাস্তবায়ন তো তার তুলনায়ও হাজার গুণ কঠিন। 

ব্যর্থ হওয়ার সুযোগ যেহেতু কম। তবে সম্ভাবনা অনেক বেশি। তাই সরকারকে এই ৬টি কাজ করতে বলুন।

১. বাহাদুরশাহ পার্কে শপথ নিয়ে ড. ইউনূসকে প্রধান করে বিপ্লবী সরকার ঘোষণা এবং একে সমন্বিত জাতীয় সরকারের রূপ দেওয়া। 

২. সরকার পরিচালনায় আইন ও বিধিবিধানের জরুরি অংশ, কনভেনশন ও প্রধানের ফরমান দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু এবং সাধারণভাবে সংবিধান বাতিল করা। 

৩. মৌলিক সংস্কার দ্রুত সম্পাদনের পাশাপাশি রাজনীতিতে নয়া বন্দোবস্ত আনা এবং  বিভিন্ন পর্যায়ে সেবা দিতে আগ্রহী দক্ষ লোক চুক্তি বা স্বেচ্ছাশ্রমে নিয়োগ।

৪. দুর্নীতি ও গণহত্যার বিচার শুরু এবং চুরি ও পাচারকৃত টাকা ফেরত আনার কাজ করতে দক্ষ দেশি প্রবাসী লোক নিয়োগ।

৫. বিগত তিনটি সংসদের আগের তিন সংসদের প্রাপ্ত  আসন ( কোনো দল নিষিদ্ধ হলে তারা বাদে), ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার এবং জুলাই ও পরবর্তী সময়ের ভূমিকা বিবেচনা করে সদস্য সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন।  

৬. সংবিধান পাসসহ জুলাই ঘোষণা এবং বিপ্লবী সরকারের যাবতীয় কাজকর্ম আইনিকরণের জন্য একই দিনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন দেওয়া। 

মনে হয় না, আপনারা এসব পারবেন। যদি না পারেন, তাহলে পরবর্তী সময়ের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে। সরকার দেশীয় কায়েমি ব্যবস্থা ও বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় একদিকে যাবে আর অপরদিকে জুলাই চেতনা আহত নিহত ও কবরস্থ হতে থাকবে। ধীরে ধীরে সবার মনোবল কমে আসবে। আপনাদের হতাশা ও অপারগতা সপক্ষের মানুষকে আরো নিস্তেজ করে দেবে। কতবার কত ইস্যুতে ছাত্র জনতা আর কতকাল রাস্তায় নেমে আসার কষ্ট করতে থাকবে?

লেখক: জ্যেষ্ঠ আলেম সাংবাদিক ও রাষ্ট্রচিন্তক

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ