শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

আলেমঘনিষ্ঠতার বৈশিষ্ট্য হারালেই বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ যাইনুল আবিদীন ||

ইসলামের নামে অনেক সংগঠনই পৃথিবী দেখেছে। এখনও অসংখ্য সংগঠন আপন মনে আপন পথে চলমান। এর মধ্যে তাবলিগ জামাতের কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে কি? আমাকে এভাবে জিজ্ঞেস করলে বলব- আছে। আর তা হলো আলেম-ঘনিষ্ঠতা। প্রথমত এই জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ. একজন আলেমের পুত্র আলেম। শুধু আলেম খান্দানে জন্মেছেন তাই নয়- তাঁর খান্দানের সকল সাবালক সন্তানই একদা হাফেজে কুরআন হতো। যেন জন্মটাই ছিল আলেমের পরিবেশে; ইলমের উষ্ণতায় মুগ্ধ প্রাঙ্গণে। তারপর ইলম অর্জন করেছেন সমকালীন বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে। এখানে তাঁর শিক্ষক ছিলেন ভারতবর্ষের কিংবদন্তি মহাপুরুষ শাইখুল হিন্দ মাওলানা মাহমূদ হাসান দেওবন্দী রহ.।

মনে রাখা ভালো, ইসলামে জ্ঞানের মূল্য ভাষাতীত। আমাদের প্রিয়তম নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের সূচনা এই জ্ঞান থেকে। ‘ইকরা’ এলো সাথে ‘নবুওয়াত’ও এলো। কিন্তু হজরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানের মশাল হাতে আলোকিত সমাজ নির্মাণের পথে অবতীর্ণ হয়েছিলেন- সে জ্ঞানের বড় বৈশিষ্ট্য ছিল জ্ঞান ও কর্ম, ইলম ও আমলে নিখুঁত সমন্বয়। ফলে যারাই পরবর্তীকালে ইলমের সাথে আমলের সমন্বয় আছে এমন পথে চলেছেন তারাই যথাযথ সিরাতে মুস্তাকিমের সন্ধà¦