বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন

শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন জার্মান ফেডারেল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ভাইস মিনিস্টার ড. বার্বেল কফলার।

বৈঠকে শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের শোভন কাজ, কল্যাণ ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার, সামাজিক সংলাপ ও দক্ষতা উন্নয়ন সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী পাস হয়েছে। বাংলাদেশ সম্প্রতি আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসরণ করেছে। সংশোধিত আইন কার্যকর করতে শ্রম বিধিমালা সংশোধনের উদ্যোগও চলছে।

এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২২ সালের জুন থেকে তৈরি পোশাক খাতে পরীক্ষামূলকভাবে এ স্কিম চালু রয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত পঙ্গুত্ব বা মৃত্যুর ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারকে মাসিক ক্ষতিপূরণ দেওয়া হয়। বর্তমানে স্কিমটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), চামড়া ও জুতা খাতেও সম্প্রসারণ করা হয়েছে।

স্কিমটি জাতীয় পর্যায়ে চালু করতে উপযুক্ত অর্থায়ন পদ্ধতি নির্ধারণের কাজ চলছে। এ ক্ষেত্রে জার্মান সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

ড. বার্বেল কফলার শ্রম আইন বাস্তবায়নে সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, শোভন কাজ ছাড়া কোনো ব্যবসায়িক মডেল টেকসই হতে পারে না। জার্মানির ভোক্তারাও পোশাক তৈরিতে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য ও কর্মপরিবেশের বিষয়ে সচেতন রয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ