রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু সরকারের নির্দিষ্ট কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগেই পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা আন্দোলনকে সামাজিক ব্যাপ্তিতে রূপ দিতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাজধানী ঢাকায় আয়তনের তুলনায় বিপুলসংখ্যক মানুষের বসবাস হওয়ায় এই মেগাসিটিকে শুধুমাত্র পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে পরিষ্কার রাখা কঠিন। তবে নাগরিকরা যদি সচেতন হন এবং তরুণরা যদি সামাজিক উদ্যোগ নেন, তবে দ্রুত পরিবেশের চিত্র বদলে দেওয়া সম্ভব।

জনস্বাস্থ্যের সঙ্গে পরিচ্ছন্নতার নিবিড় সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে বিপুল জনগোষ্ঠী অসুস্থ হয়ে পড়লে সকলকে চিকিৎসা দ