নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদে হুথিদের হামলায় নিহত খেলাফত মজলিসের কর্মী মাওলানা নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মরহুমের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
মাওলানা আব্দুল বাছিত আজাদ মরহুমের সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি মহান আল্লাহর দরবারে মাওলানা নাসরুল্লাহ বদরের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
এ সময় পরিবারের সদস্যদের ম