সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

গত রোববার (১১ অক্টোবর) ইসির এক চিঠি বলা হয়েছে, ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে এ সভায় উপস্থিত থাকার জন্যও বলা হয়েছে।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে

(ক) স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা।

(খ) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ।

(গ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাগণের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।

(ঘ) পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান।

(ঙ) জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫ এর খসড়া অনুমোদন।

(চ) বিবিধ।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে সোমবার কমিশনের সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করা হবে।

আগামী জানুয়ারি মাস থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসির।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঢাকা মেইলকে জানান, ‘আমরা রমজানের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিনটি ধাপ শেষ করতে চাই। পরবর্তীতে অন্য ধাপগুলো করা হবে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ