বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন আইনগত পদক্ষেপ ও কার্যক্রমের বিস্তারিত রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দেন