শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

‘আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের যাবতীয় অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।’এমন মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে মাদারীপুরের শিবচরের ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও অনিয়মের অভিযোগ তুলে ধরে এমপি হানজালা বলেন, ‘আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হতে পারলে জনগণের প্রাপ্য অধিকার আপনাদের হাতে ফিরিয়ে দেব।’

তিনি বলেন, ‘দুঃখের বিষয়, আপনারা জানিয়েছেন, বিগত বছরগুলোতে প্রকৃত জেলেরা জেলে কার্ড পাননি, পেয়েছেন অ-জেলেরা। প্রকৃত কৃষকরা বঞ্চিত হয়েছেন, অন্যরা কৃষক কার্ড পেয়েছেন। এমনকি অসহায় প্রবীণরা বয়স্ক ভাতা পাচ্ছেন না, অথচ চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়-স্বজনরা এসব সুবিধা ভোগ করছেন।’

এসব অনিয়মের পেছনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গড়ে তোলা প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এমপি হানজালা বলেন, ‘জনগণ অধিকার থেকে বঞ্চিত হবেন, আর জনপ্রতিনিধিরা সিন্ডিকেট করে নিজেদের পকেট ভারী করবেন—এটি আর হতে দেওয়া হবে না। খুব শিগগিরই এসব দুর্নীতিবাজ সিন্ডিকেটের অবসান ঘটানো হবে।’

তিনি আরও বলেন, ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করবেন এবং জনগণের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ