সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের নতুন আচরণবিধির খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনের জন্য আলাদা আচরণবিধি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ইসির উপসচিব মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচ প্রতিষ্ঠানের আচরণ বিধিমালা কমিশন অনুমোদন করলে গতকালই (রোববার) তা আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

নতুন আচরণবিধিতে সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিলবোর্ডের সর্বোচ্চ আকার ১৬ ফুট বাই ৯ ফুট। ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ থাকলেও এআইয়ের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক