জুলাই অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা ব্যর্থ হলে শুধু সরকার নয়, সংশ্লিষ্টরাই জবাবদিহির মুখে পড়বেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিএনপি সরকার ব্যর্থ হলে দেশের মানুষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। তার ভাষায়, দেশের ইতিহাসে বর্তমান সরকারের মতো নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী আর আসেননি।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতে অবহেলা বা অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিà¦