বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ

শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দেড় বছরের তদন্ত শেষে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ মোট ৪২ জনের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বর্তমানে প্রসিকিউটরদের একটি দল আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) প্রস্তুতের কাজ করছে। ট্রাইব্যুনালের ছুটি শেষে আগামী ২১ জুলাই বিচারিক কার্যক্রম শুরু হলে ট্রাইব্যুনাল-২-এ অভিযোগপত্র দাখিল করা হবে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় মাস পর হেফাজতে ইসলাম বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করে।

এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্তে এ ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সংস্থা চলতি মাসের শুরুতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযুক্ত ৪২ জনের মধ্যে ইতোমধ্যে ৯ জন গ্রেপ্তার রয়েছেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনালের ছুটি শেষে ২১ জুলাই থেকে বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এরপরই শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এদিকে, শুধু শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাই নয়, জুলাইয়ের গণহত্যা ও গুম-সংক্রান্ত অন্তত ১১টি মামলারও অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে। এসব মামলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আসামি করা হয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে প্রয়োজন হলে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ