শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটিতে ফিরছে হাফেজ্জী হুজুরের নাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর গোলাপ শাহ রহ. মাজার থেকে চকবাজার পর্যন্ত সড়কটির নাম ছিল মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক। অনেক বছর পর্যন্ত সাধারণ মানুষ এই নামেই চিনত সড়কটি। তবে আওয়ামী লীগ সরকার সেই নামটি অনেকটা গায়ের জোরে বাদ দিয়ে দেয়। প্রায় নয় বছর পর আবার পুরনো নামে ফিরছে সড়কটির নাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) সড়কের নামটি পুনর্বহাল করছে। আগামী রোববার (২৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বিএনপি নেতা আব্দুস সালাম এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইতোমধ্যে ওই সড়কে নামফলক লাগানোর কাজ শুরু হয়েছে।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র থাকাকালে রাজধানীর বিভিন্ন সড়ক বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণের উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় তিনি ওই সড়কটির নামকরণ করেন হাফেজ্জী হুজুর সড়ক।

তবে ২০১৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই নামকরণ বাতিল করে। ওই বছরের ২২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে হাফেজ্জী হুজুর ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসান রহ.-এর নামে সড়কের নামকরণ বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ নির্দেশনা অনুযায়ী সড়ক দুটির সব স্থাপনা থেকে নাম দুটি মুছে ফেলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের ৫৫৩১/২০২১ নং রিট পিটিশনের আদেশের সঙ্গে সংযুক্ত তালিকার ১৪নং ক্রমিকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সড়ক দুটির নামকরণ বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এটি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয় নানা মহল থেকে। আন্দোলন কর্মসূচিও পালিত হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার কোনো দাবিই তোয়াক্কা করেনি। তবে চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। গত বছরের ডিসেম্বরে রাজধানীর উত্তরার কসাইবাড়ী থেকে কাচকুড়া বাজার পর্যন্ত রাস্তাটি সরকারিভাবে ‘হাফেজ্জী হুজুর (রহ.) রোড’ নামে ঘোষিত হয়। এবার দক্ষিণ সিটিও একটি সড়কে হাফেজ্জী হুজুরের নাম পুনর্বহাল করছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ