উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই ও স্থায়ী সমাধান বের করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে উপসাগরীয় সংকট দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেন ড. খলিলুর রহমান।