শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণের জন্য ‘একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি নতুন, আধুনিক ও বিশ্বমানের শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ জমি অধিগ্রহণসহ একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও ব্যবস্থাপনার মান উন্নয়নে ইউজিসির এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে টোকেন মূল্যে জমি বরাদ্দ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক (এগ্রিকালচারাল ইকোনমিকস) ড. মো. মোজাম্মেল হক, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বাকৃবি প্রতিনিধি দলকে জানান, ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের জন্য অস্থায়ী ক্যাম্পাসে চার মাসব্যাপী আবাসিক ফাউন্ডেশন প্রশিক্ষণ কার্যক্রম চলমান।

ইতোমধ্যে দুটি ব্যাচের প্রশিক্ষণ সুসম্পন্ন হয়েছে। প্রকল্প মেয়াদে এ-প্রশিক্ষণ দেওয়া হবে মোট পাঁচ হাজার শিক্ষককে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা খাতের অন্যতম ফ্ল্যাগশিপ এ-প্রকল্পের আওতায় একটি স্থায়ী, আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য অর্থের সংস্থান রয়েছে। এ-লক্ষ্যে বিভাগীয় শহরের নিকটবর্তী উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলমান।

বাকৃবির জমি প্রদানের আগ্রহকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রস্তাবের মাধ্যমে ইউজিসি তার উদ্যোগ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল।

বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে বাকৃবি সবসময় প্রয়োজনীয় উদ্যোগে উদার ভূমিকা পালন করেছে। এর আগে আধুনিক কৃষি ও মৎস্য গবেষণার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) জন্যও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ীভাবে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য বিকল্প স্থানগুলোর উপযোগিতা দ্রুত যাচাই করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন। একইসঙ্গে জমি হস্তান্তরের বিষয়ে আইনগত দিক পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের লিগ্যাল সেকশনকে পরামর্শ দেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ