হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দায়িত্বে অবহেলা বা অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাঁদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তাই টিমের সদস্যদের প্রকৃত অর্থে দায়িত্বশীল খাদেম হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। হাজিদের সঙ্গে কেউ অনিয়à
