শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

 ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) মাগুরা সার্কিট হাউস হলরুমে সাংবাদিকদের কাছে তিনি এমন কথা বলেন।
 
তিনি বলেন, সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ—যেই ঘুষ গ্রহণ বা প্রদান করুক না কেন, আইনের আওতায় এনে বিচার করা হবে। 

মন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। পর্যায়ক্রমে নদী খনন কর্মসূচিও হাতে নেওয়া হবে। এ ছাড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত কুমার, ফটকি ও চিত্রা নদী খননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নৌ-যোগাযোগের উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধান সরকারের অন্যতম অগ্রাধিকার। মাগুরাকে উৎপাদনমুখী জেলায় রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। শিল্পকারখানা স্থাপনের পরিবেশ সৃষ্টি করে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাসও দেন তিনি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ