
|
‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’
প্রকাশ:
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫১ বিকাল
নিউজ ডেস্ক |
দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) মাগুরা সার্কিট হাউস হলরুমে সাংবাদিকদের কাছে তিনি এমন কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। পর্যায়ক্রমে নদী খনন কর্মসূচিও হাতে নেওয়া হবে। এ ছাড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত কুমার, ফটকি ও চিত্রা নদী খননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নৌ-যোগাযোগের উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধান সরকারের অন্যতম অগ্রাধিকার। মাগুরাকে উৎপাদনমুখী জেলায় রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। শিল্পকারখানা স্থাপনের পরিবেশ সৃষ্টি করে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাসও দেন তিনি। আইএইচ/ |