সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

শপথ অনুষ্ঠা‌নে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা-এর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ ঢাকার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করেছে।

প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোঃ রিয়াজ হামিদুল্লাহ।

কূটনৈতিক সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দক্ষিণ এশিয়া ও এর বাইরের অন্তত ১১টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ ব্যস্ত থাকায় ঢাকার অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং আমাদের দুই দেশকে একসূত্রে বেঁধে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

তাতে আরো বলা হয়, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণ পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের নেতারা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ