শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

গণভোটের ফলাফল ঘোষণা করলো ইসি! হ্যা এবং না তে যত ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে ‘হ্যাঁ’ পক্ষ। রাজাধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের গণভোটে মোট ভোট প্রদানের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ বাক্সে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। অন্যদিকে ‘না’ বাক্সে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সরকারের প্রস্তাবিত নীতিমালার পক্ষে জনমতের প্রতিফলন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইসি সচিব জানান যে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ব্যালট সংগ্রহ ও গণনা অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে। দেশের অধিকাংশ কেন্দ্রের তথ্য যাচাই-বাছাই শেষে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই গণভোটকে আইনগত ও নৈতিকভাবে শক্তিশালী ভিত্তি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি গণভোটে তাদের মতামত জানিয়েছেন। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই এই বিশাল কর্মযজ্ঞ শেষ করা সম্ভব হয়েছে যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ