শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার জন্য যানবাহন ব্যবহার নিষেধ: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য কোনো প্রার্থী, নির্বাচনি এজেন্ট বা সমর্থক যানবাহন ব্যবহার করতে পারবেন না। 
 
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মনির হোসেন সই করা এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
 
তাতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে আচরণ বিধিমালা ভঙ্গ না করে এবং ভোটারদের প্রভাবিত করার কোনো কার্যক্রম না চালায়, তা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং অফিসারের। আইন লঙ্ঘন ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
এছাড়া বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনি ক্যাম্প তৈরী করতে পারবে না। ভোট প্রচারের জন্য পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সরিয়ে ফেলতে হবে।
 
ভোটকক্ষে ব্যালট বাক্স ব্যবস্থাপনাও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। জেলা পর্যায়ে ইতোমধ্যেই ভোটকেন্দ্র অনুযায়ী ব্যালট বাক্স পাঠানো হয়েছে। প্রতিটি ভোটকক্ষে একটি ব্যালট বাক্স এবং প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত একটি ব্যালট বাক্স রাখা হবে। কোনো ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।
 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ