বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে ২১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশী নিবন্ধন করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরাই। আর জেলার হিসেবে ঢাকা ও আসন ওয়ারি হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসী বাংলাদেশিরা। 

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসীসহ চার শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারাও উপস্থিত ছিলেন। 

বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। 

এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রায় ৮ হাজার, জাপানে প্রায় ৫ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় আড়াই হাজার প্রবাসী নিবন্ধন করেছেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধন পদ্ধতি : নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট প্রদানের জন্য Google Play Store /App Store হতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা/ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিতকল্পে নির্ভুল ঠিকানা দিতে হবে বলে ইসির কর্মকর্তারা জানান। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ