বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

শেখ হাসিনাসহ ২৩ আসামির দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিনটি দুর্নীতি মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির যুক্তিতর্ক শেষে এই তারিখ নির্ধারণ করেন।

আসামিদের মধ্যে একমাত্র কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে খালাস চান। তবে মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন হয়নি এবং তাঁরা আত্মপক্ষ সমর্থনও করতে পারেননি।

দুদকের প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান যুক্তিতর্কে শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে তাঁদের সর্বোচ্চ সাজা—জীবন কারাদণ্ড—প্রত্যাশা করেন।

দুদক গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।

এ ছাড়া সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, বিভিন্ন সময়ের সদস্য, পরিচালক ও কর্মকর্তাসহ মোট ছয় মামলায় বহু উচ্চপদস্থ কর্মকর্তা অভিযুক্ত হন।

অভিযোগে বলা হয়েছে, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তাঁর পরিবার যোগ্যতার শর্ত পূরণ না করেও পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন—যা দুর্নীতি হিসেবে চিহ্নিত করেছে দুদক।

তিনটি মামলার বিচার করছে বিশেষ জজ আদালত-৫ এবং বাকি তিনটি মামলা বিশেষ জজ আদালত-৪।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ