বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা 

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের, জনআকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছে : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পতিত স্বৈরশাসক পলাতক খুনী, পিলখানা, শাপলা জুলাই গণহত্যাসহ অসংখ্য হত্যা গুম খুনের হোতা শেখ হাসিনার মৃত্যু দন্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করে এতে দেশের জনগণের আকাংখা প্রতিফলিত হয়েছে মর্মে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জুলাই অভূথ্যানের মাধ্যমে গঠিত ইন্টেরিম গভর্নমেন্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রশিকিউশন এই বিচার কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করায় জাতির পক্ষ থেকে এক ঐতিহাসিক দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তারা অবশ্যই জনগণের পক্ষ থেকে সাধুবাদ পাবেন।

নেতৃদ্বয় বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিষ্ট খুনী দেশদ্রোহী বিশ্বাসঘাতককে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করে দেশের মানুষ ও শহীদ পরিবার সমূহের শোকে স্তব্ধ বিক্ষুব্ধ আত্নাকে শান্ত করতে হবে এবং আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।  নেতৃদ্বয় ইন্টেরিম গভর্নমেন্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রশিকিউশনকে আন্তরিক অভিনন্দন জানান এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ