মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন ঢাকায় ১৮ নভেম্বর খতমে নবুওয়াত জাতীয় সেমিনার জামিয়া ফরিদাবাদে চালু হচ্ছে আল-আযহারের তত্ত্বাবধানে দেশের প্রথম আরবি ভাষা শিক্ষা কেন্দ্র ‘সুখবর’ পেলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এলপিজির দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করবেন না: শাহ ইফতেখার তারিক ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণ শুরুর ঘোষণা হুমায়ুন কবিরের হারামাইনের সেবার মান বাড়াতে সৌদির নতুন উদ্যোগ ফেসবুক ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা   চলতি মাসে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কওমি মাদরাসার অবদান সমাজের সামনে তুলে ধরতে হবে: মাওলানা যাইনুল আবিদীন

৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সামনে ভিন্ন কোনো বিকল্প ছিল না।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গভর্নর মনসুর ব্যাংকিং খাতের সমৃদ্ধি ও গতিশীলতার জন্য স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আরও বলেন, "বিনিয়োগকারী, ডিপজিটর (জমাকারী), কর্মকর্তা—সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।"

পাঁচটি দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে আমাদের অর্থনীতির জন্য ভালো কিছু হবে।"

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ৫ নভেম্বর এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে আর্থিকভাবে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ করেছিল।

এরপর গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের এক বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে পরিচালনার জন্য একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক—'সম্মিলিত ইসলামী ব্যাংক'-কে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়।

নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে নিয়োগ দেওয়া হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ