শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’  বিএনপির সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও গণমাধ্যমিক সচেতনতাটা খুব দরকার নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানালো বাংলাদেশ একুশে বইমেলায় শায়খ আহমাদুল্লাহর নতুন বই পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহতের দাবি

মিশরে অবস্থানরত অসহায় ফিলিস্তিনিদের পাশে সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ওমরাহ পালন শেষে সংক্ষিপ্ত সফরে মিসরে রয়েছেন ন্যাশনাল কনসারভেটিভ পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম।

এ সফরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কায়রোতে অবস্থানরত অসহায় ফিলিস্তিনি পরিবারকে সহায়তা ও তাদের জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারজিস আলম কায়রোতে ফিলিস্তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠিত মিসরের অন্যতম বৃহৎ একটি মাদরাসা (শিক্ষা প্রতিষ্ঠান) পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ মুন্না ও তোফায়েল আহমাদ। পরিদর্শনকালে তিনি ফিলিস্তিনি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরণ করেন।

শিশুদের সঙ্গে আনন্দ ও অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি ও তার সফরসঙ্গী মাহবুবুর রশিদ মুন্না আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন,

বাংলাদেশে জুলাই-আগস্টের ফ্যাসিস্ট তাড়ানোর মতো অচিরেই আমরা তোমাদের সঙ্গে নিয়ে আল আকসা মুক্ত করবো।

এর পাশাপাশি, তিনি বাংলাদেশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন-এর উদ্যোগে আয়োজিত আরেকটি মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এই অনুষ্ঠানে মিসরে অবস্থানরত অসহায় ফিলিস্তিনি পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রশিদ মুন্না।

ফিলিস্তিনিদের জন্য পরিচালিত এসব মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জনাব সারজিস আলম ভবিষ্যতে এ ধরনের যেকোনো মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশ্বব্যাপী সকল বাংলাদেশিকে এই মানবিক কাজে এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ