বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

কাদিয়ানী ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর) বলেছেন, আল্লাহর মেহেরবানিতে পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম ও অতিথিরা এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন। এটি খতমে নবুয়তের আকিদায় উম্মাহর দৃঢ় অবস্থানকে আরও শক্তিশালী করছে।

আজ শনিবার ১৫ নবেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলন তিনি এসব কথা বলেন

 তিনি বলেন, “আমার শেষ কথা—নবীর পরে কোনো নবী নেই; হেদায়াতের বিপরীতে কোনো নতুন পথ নেই; আর বাতিলের সাথে কোনো আপস নেই।”

রাজনৈতিক দলগুলোর প্রতি কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমি জামায়াত ও বিএনপির নেতাদেরকে স্পষ্ট করে বলছি—আপনারা যদি ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করেন, তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে উঠবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও আহ্বান জানান, “ফিরে আসুন, তওবা করুন, সঠিক পথে চলুন। জনগণের প্রত্যাশা বুঝুন ও দায়িত্বশীল অবস্থান গ্রহণ করুন।”

সম্মেলনে দেশে খতমে নবুয়তের আকিদা রক্ষায় সর্বস্তরের মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ