মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন ঢাকায় ১৮ নভেম্বর খতমে নবুওয়াত জাতীয় সেমিনার জামিয়া ফরিদাবাদে চালু হচ্ছে আল-আযহারের তত্ত্বাবধানে দেশের প্রথম আরবি ভাষা শিক্ষা কেন্দ্র ‘সুখবর’ পেলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এলপিজির দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করবেন না: শাহ ইফতেখার তারিক ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণ শুরুর ঘোষণা হুমায়ুন কবিরের হারামাইনের সেবার মান বাড়াতে সৌদির নতুন উদ্যোগ ফেসবুক ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা   চলতি মাসে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী কওমি মাদরাসার অবদান সমাজের সামনে তুলে ধরতে হবে: মাওলানা যাইনুল আবিদীন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্রসঙ্গত, অধ্যাপক রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ