বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

নয়নকে নিয়ে অশোভন মন্তব্যে মানহানির মামলা খেলেন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে অশোভন মন্তব্য করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক যুবদল নেতা।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

‎বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

‎মামলায় বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী এই আন্দোলনে নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

‎মামলার বিবরণে আরও বলা হয়, গত ১ নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা উনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, উনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় উনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’

‎আসামির এই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হয়। আসামির দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। ‎তার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপিসহ যুব সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিষয়টি মানহানিকর বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ